• Home
  • About US
    History of the School & College Message of the Principal Managing Committee
  • Academic
    Notice Class Routine School Academic Calendar Our Teacher Our Staff
  • Facility
    • স্বীকৃতি তথ্য
  • Exam Routine
    1st Semester Final 2nd Semester Final 3rd Semester Final 2nd Semester Exam 1st Semester Exam Annual Examination-2024 1st Semester Exam-2025 2nd Semester Exam-2025 Pre Test Exam-2025 3rd Tutorial Exam-2025
  • Result
    School Result
  • Gallery
    Image Video
  • Contact Us
  • Mujib Corner
      Image Video
  • Career
  • Login
    Students Login Guardian Login Teachers Login
BREAKING NEWS
Admin
Image

3

Image

AL-IHSAN HIGH SCHOOL
পরিচালকের বাণী

বিসমিল্লাহির রহমানির রহিম

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

শিক্ষা শব্দটির প্রতিশব্দ Education শিক্ষাবিদগণ মনে করেন Educare থেকে এসেছে Education. যার উৎপত্তি Educo অর্থ ভেতর থেকে টেনে বের করে আনা। শিক্ষার্থীর ভেতরে থাকে অমিত শক্তি, থাকে সুপ্ত প্রতিভা। এই সুপ্ত প্রতিভাকে জাগ্রত করাই শিক্ষা।

শিক্ষা মানুষের মানবিক, দৈহিক ও নৈতিক প্রশিক্ষণের ধারাবাহিক পদ্ধতি। জ্ঞানার্জনের লক্ষ্য সামনে রেখে শিক্ষার বিভিন্ন পদ্ধতি প্রয়োগে মানুষের জীবন উৎকর্ষ মন্ডিত হয়। যার শিক্ষা নেই তার কিছুই নেই। যার শিক্ষা আছে তার সবই আছে। শিক্ষিত মানুষই সমাজকে করে আলোকিত, রাষ্ট্রকে করে গৌরবান্বিত, জাতিকে করে সম্মানিত। তাই বলা হয় শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। শিক্ষা ছাড়া জাতি কখনো উন্নতির শীর্ষে পৌঁছতে পারে না। শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তবে শিক্ষক হল শিক্ষার মেরুদন্ড।

আধুনিক সভ্যতার প্রধান বাহন হল শিক্ষা। শিক্ষা জীবনব্যাপী লাগাতার ও প্রবাহমান একটি প্রক্রিয়া। যার শুরু আছে, শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা কাল বললেও ভুল হবে না। আধুনিক শিক্ষা মূলত: ত্রিমেরু প্রক্রিয়া। এ মেরুতে আছে শিক্ষক, শিক্ষার্থী ও সমাজ। তিন মেরুর পারস্পরিক সমন্বয়ে শিক্ষা হয় সংগঠিত। ব্যক্তি জীবনে আসে পরিবর্তন। সমাজ জীবনে আসে উন্নতি আর রাষ্ট্র হয় সমৃদ্ধ। নিঃসন্ধেহে এ সমৃদ্ধির অধিকারী হলো শিক্ষা প্রতিষ্ঠান। একটি শিক্ষা প্রতিষ্ঠান একজন শিক্ষার্থীর জ্ঞান আহরণের প্রাণ কেন্দ্র। শিক্ষা প্রতিষ্ঠানে পঠন, পাঠন ও শিখন তথা নানান প্রযুক্তি অথবা প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীকে গড়ে তোলে প্রকৃত মানুষ হিসেবে। তাই প্রকৃত মানুষ গড়ার কারখানা হিসেবে “আল-ইহ্সান উচ্চ বিদ্যালয়” গাজীপুরের আপামর জনগনের মুখে মুখে উচ্চারিত একটি প্রিয় ও সু-পরিচিত নাম। প্রতিষ্ঠাকাল হতে প্রতিষ্ঠানটি অদ্যাবদি দেশ ও জাতির শিক্ষা সংস্কৃতি তথা জ্ঞান বিকাশের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। হাঁটি হাঁটি পা পা করে চলে আসা এ শিক্ষা প্রতিষ্ঠানটি আজ একটি বিশাল বটবৃক্ষের আকার ধারণ করেছে।

সঙ্গত কারনেই আমাদের এ প্রিয় প্রতিষ্ঠানটির নিকট জাতির প্রত্যাশা অনেক বেশি।শিক্ষা ও সংস্কৃতি পরষ্পর একে অপরের পরিপূরক। তাই এব্যাপারেও আমরা কোন অংশে পিছিয়ে নেই। আজকের শিক্ষার্থীরাই এই জাতির ভবিষ্যত কর্ণধার। আর তাদের মাঝেই লুকিয়ে আছে ভবিষ্যতের এক অনন্য সম্ভাবনা। এই সম্ভাবনাকে দেশের সম্পদে পরিণত করতে যাদের অক্লান্ত প্রচেষ্টা তথা “আল-ইহ্সান এডুকেশন ফাউন্ডেশনের” সকল সদস্যবৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের জনগন তাদের সকলকে আমাদের আন্তরিক অভিনন্দন ও অকৃত্রিম কৃতজ্ঞতা।

মহান আল্লাহ তায়ালা এই প্রিয় প্রতিষ্ঠান ও আমাদের প্রত্যেককে কবুল করুন! আমীন!!


মোঃ আলাউদ্দিন

প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক

আল-ইহ্সান উচ্চ বিদ্যালয়

গাছা, গাজীপুর।

ভিজিটর
Student Information
  • Play1
  • Nursery1
  • One0
  • Two0
  • Three0
  • Four0
  • Five0
  • Six0
  • Seven0
  • Eight0
  • Nine1
  • Ten1

Contact Information

আল-ইহসান উচ্চ বিদ্যালয় ( Al-Ihsan High School )

গাছা, ৩৬ নং ওয়ার্ড, গাজীপুর সিটি

Email: info@al-ihsanhighschool.edu.bd

Important Link

  • গুগল
  • পিপীলিকা
  • জাতীয় ই-তথ্যকোষ
  • শিক্ষক বাতায়ন
  • ঢাকা শিক্ষা বোর্ড
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ড
  • মাদরাসা শিক্ষা বোর্ড
  • জাতীয় বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ
  • চমক-হাসান
  • শিক্ষক ডট কম

Our Location

Copyright © 2019.All Right Reserved | Powered by : Nextpage Technology Ltd.