প্রধান শিক্ষকের বাণী

প্রিয় শিক্ষার্থী , অভিভাবক ও শুভাকাঙ্খী , আসসালামু আলাইকুম। আল-ইহসান উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।  শিক্ষাই জাতির মেরুদন্ড।  শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না।  তাই জাতিকে উন্নত করতে ইতিবাচক , গুণগত , জ্ঞান নির্ভর , যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই। আল-ইহসান উচ্চ বিদ্যালয় অত্র অঞ্চলের মধ্যে একটি বেতিক্রমধর্মী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।  শিক্ষকদের স্ব উদ্যোগে প্রণীত পাঠ পরিকল্পনা , একাডেমিক ক্যালেন্ডার , সমৃদ্ধ লাইব্রেরী , কম্পিউটার তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষা অর্জনের সকল সুযোগ সুবিধা রয়েছে।  আল-ইহসান উচ্চ বিদ্যালয়।  এখানে পাঠরত শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ বা সময় ব্যয় করে প্রাইভেট শিক্ষকের দ্বারস্থ হতে হবে না।  আমরা স্পষ্টভাবে  প্রতিশ্রুতি দিতে চাই আল-ইহসান উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা মুক্ত ও স্বচ্ছ চিন্তার অধিকারী হবে এবং একবিংশ শতাব্দীর চ্যলেঞ্জ মোকাবেলায় সচেষ্ট থাকবে।  এই প্রতিষ্ঠান এমনভাবে শিক্ষার্থী তৈরী করবে যারা শুধু জাতীয় পর্যায়ের নয় , আন্তর্জাতিক ক্ষেত্রেও সাফল্য বয়ে আনবে।  যাদের নিয়ে গর্ভে ভরে  উঠবে আমাদের প্রাণ , গর্বিত হবে আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।  পরিশেষে , প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা , পৃষ্ঠপোষকতা এবং আন্তরিকতা কামনা করছি।


প্রধান শিক্ষক নাম ঃ মুহাম্মদ আলাউদ্দিন

আমাদের লক্ষ্য

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা ও মেধার সঠিক বিকাশ সাধন এবং নৈতিকতার আত্মবিশ্বাসী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে ২০০৮ইং সালে স্থাপিত করা হয় আল-ইহ্সান উচ্চ বিদ্যালয়। যার লক্ষ- বিজ্ঞানভিত্তিক শ্রেণি কার্যক্রম, পপদ্ধতিগত শিক্ষা, নিয়মিত পরীক্ষা, ধারাবাহিক অনুশীলন, আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার পূর্বক পাঠদান করা হয়। রাজনীতি ও ধূমপান মুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ।


শিক্ষাদান পদ্ধতি

১। ক্লাসরুমে পাঠদান এবং আদায়করণ ।
২। শ্রেণি পরীক্ষা এবং মাসিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন।
৩। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা অনুযায়ী গ্রুপ করে শিক্ষকের তত্ত্বাবধান।
৪। ছাত্র-ছাত্রীদের সার্বিক অগ্রগতি বিষয়ক সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক সাধারণ সভা করা।
৫। বিষয় ভিত্তিক বিভাগীয় প্রধানগণের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট শিক্ষকগণ প্রতি সেমিস্টারের জন্য পাঠ পরিকল্পনা তৈরি করেন।

Recent Videos
Recent Events
:

Happy Victory Day Bangladesh 2021- 16 December

Date : 2022-10-13 | Time : 23:00:00

Eid-e-Miladunnabi

Date : 2022-09-11 | Time : 00:00:00

Independent Bangladesh

Date : 2022-09-11 | Time : 00:00:00

Christmas Da

Date : 2022-09-11 | Time : 00:00:00

Evening event

Date : 2022-09-08 | Time : 23:00:00

;